টপিকঃ দ্বিরুক্ত শব্দ
1. রাশি রাশি ধন - দ্বিরক্তির কোন অর্থ প্রকাশ পেয়েছে
ক) আধিক্য বুঝাতে
খ) ধারাবাহিকতা বুঝাইতে
গ) সামান্য বোঝাতে
ঘ) তীব্রতা বুঝাইতে
2. ছোট ছোট ডাল কেটে ফেল- বিরক্তির কোন অর্থ প্রকাশ পেয়েছে
ক) আধিক্য বুঝাতে
খ) ধারাবাহিকতা বুঝাইতে
গ) সামান্য বোঝাতে
ঘ) তীব্রতা বুঝাইতে
3. কলকলিয়ে উঠলো সেথায় নারীর প্রতিবাদ এখানে কলকলিয়ে শব্দটি
ক) বিশেষ্য
খ) বিশেষণ
গ) ক্রিয়া
ঘ) ক্রিয়া বিশেষণ
4. নিচের কোনটি একবচন ?
ক) চুরিগোছা
খ) চুরি গাছি
গ) পটলগুলিন
ঘ) কোনোটিই নয়
5. পোয়াটাক দুধ দাও। এখানে পোয়াটাক বলতে
ক) নির্দিষ্টতা অর্থে
খ) অনির্দিষ্টতা অর্থে
গ) নিরর্থক অর্থে
ঘ) উপরের সবগুলো
6. লোকটা হাড়ে হাড়ে শয়তান - দ্বিরুক্তিটি বোঝায়
ক) আধিক্যবাচক
খ) ভাবের গভীরতা
গ) ভাবের প্রগাঢ়তা
ঘ) অনুভূতি বুঝাতে
7. উড়ু উড়ু ভাব দ্বিরুক্তিটি বোঝায়
ক) পৌনঃপুনিকতা
খ) ভাব সামান্যতা
গ) অনুভূতি
ঘ) ভাবের গভীরতা