টপিকঃ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ
1. নিচের কোন শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে
ক) ডাক্তার
খ) শিল্পী
গ) বিবাহিত
ঘ) শিক্ষক
2. নিচের কোন স্ত্রীলিঙ্গ সঠিক ?
ক) মেধাবী
খ) অরণ্যানী
গ) কুমারানি
ঘ) মায়াবী
3. শুক শব্দটির স্ত্রীলিঙ্গ
ক) অসুখ
খ) সারী
গ) শান্তি
ঘ) শাড়ী
4. বাদশা শব্দটির স্ত্রীলিঙ্গ
ক) রানী
খ) মহিলা বাদশা
গ) বেগম
ঘ) মহারানী
5. কুলি শব্দটির স্ত্রীলিঙ্গ
ক) কুলিনী
খ) কামিনী
গ) কুলিনা
ঘ) কামিন
6. কোনটির দুইটা পুং শব্দ আছে
ক) ননদ
খ) আয়া
গ) নর্তকী
ঘ) সৎমা
7. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয় ?
ক) সতীন
খ) সৎমা
গ) সধবা
ঘ) ঢাকী